Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

থানা থেকে পালিয়ে রেলস্টেশনে লুকিয়েও ধরা, ফের গ্রেফতার নয়ন

Bangla FMbyBangla FM
৪:২৯ pm ০৫, এপ্রিল ২০২৫
in আইন ও আদালত
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আটক হওয়া নয়ন (২৮) নামের এক যুবক থানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পালানোর চার ঘণ্টার মধ্যেই পুলিশের চিরুনি অভিযানে রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ থেকে তাকে ফের আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৪ এপ্রিল)। নয়নের বাড়ি শ্রীমঙ্গল পৌর শহরের মুসলিমবাগ এলাকায়। বর্তমানে তিনি শহরের একটি বাসায় ভাড়া থাকেন।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি ও ছিনতাইয়ের অভিযোগে নয়নসহ দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানার এসআই কক্ষে রাখা হয়েছিল।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়ন শৌচাগারে যাওয়ার কথা বললে দায়িত্বে থাকা নারী কনস্টেবল দরজা খোলেন। সে সময় নয়ন তাকে ধাক্কা মেরে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই পুলিশ চারপাশে চিরুনি অভিযান চালায়। রাত সাড়ে ১০টার দিকে কুলাউড়া রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ থেকে নয়নকে পুনরায় আটক করা হয়।

ওসি জানান,নয়নের বিরুদ্ধে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানায় আগে থেকেই ৫টি মামলা রয়েছে। এবার থানা থেকে পালানোর ঘটনায় তার বিরুদ্ধে নতুন একটি মামলাও দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে নয়নকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লা সীমান্তে ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল জব্দ
  • শিক্ষার্থীদের ঈদযাত্রায় বেরোবির বিভাগীয় বাস সার্ভিস চালু
  • শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
  • পবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
  • আখাউড়া-সিলেট রেলপথে ট্রেন-পিকআপ সংঘর্ষ, গরু আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম