Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছাত্রদল নেতার অপকর্মে জনরোষ, বহিষ্কারের দাবি জেলা বিএনপি সভাপতির

Bangla FMbyBangla FM
২:২৭ pm ০৮, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। এর জেরে জনরোষের মুখে পড়েন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক। ঘটনার পর ফেসবুক লাইভে এসে তিনি পারভেজ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন এবং দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানান।

সোমবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলার ঘেঘার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বকশিগঞ্জের তসলিম উদ্দিন বিদ্যা নিকেতনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে ঘেঘার বাজার এলাকায় ডা. মইনুল হাসান সাদিকের গাড়ি আটকে দেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। তারা অভিযোগ করেন, পারভেজ সরকার দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে মারধরসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। থানায় এবং দলের নেতাদের কাছে একাধিকবার অভিযোগ করেও প্রতিকার পাননি তারা।

এ সময় ক্ষুব্ধ জনতা জেলা বিএনপি সভাপতির কাছে পারভেজ সরকারের বহিষ্কার দাবি করেন। পরিস্থিতি সামাল দিতে ডা. সাদিক ঘটনাস্থলেই পারভেজকে দল থেকে বহিষ্কারের আশ্বাস দিয়ে সেখান থেকে ফিরে যান।

পরে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ডা. মইনুল হাসান সাদিক বলেন, “পারভেজ সরকারের অপকর্মে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এমন নেতার দলীয় পদে থাকার কোনো সুযোগ নেই।” তিনি কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান, দ্রুত পারভেজ সরকারকে বহিষ্কার করে এলাকার মানুষের ক্ষোভ প্রশমিত করা হোক।

এ বিষয়ে এখনো ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা পারভেজ সরকারের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Tags: বিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে পোশাকের সঙ্গে ঘর সাজানোর উৎসব
  • নগরীতে তরুণীকে দীর্ঘদিন উত্যক্ত
  • ঈদকে সামনে রেখে নরসিংদীতে বিএসটিআই’র প্রসাধনী পণ্যে সার্ভিলেন্স অভিযান
  • রাজস্থলী বাঙ্গালহালিয়ায় সঙ্গীত পরীক্ষার আয়োজন
  • আনোয়ারের নেতৃত্বে মাদক নেটওয়ার্কের অভিযোগ, প্রশাসনের নীরবতায় প্রশ্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম