Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চামড়া পাচার ও ‘পুশ ইন’ রোধে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

Bangla FMbyBangla FM
৪:১৮ am ০৮, জুন ২০২৫
in জাতীয়
A A
0

নিজস্ব প্রতিবেদক:

কোরবানির পশুর চামড়া পাচার এবং সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে লোক ঠেলে পাঠানোর (পুশ ইন) অপচেষ্টা প্রতিরোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের সার্বিক নিরাপত্তা বিধান ও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে টহল ও নজরদারি বহুগুণে বাড়ানো হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ থেকে ‘পুশ ইন’ প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

বিজিবি আরও জানায়, ঈদের দিনসহ ছুটির সময়েও সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সীমান্ত চৌকিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, বিশেষ করে চামড়া পাচারের ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, আইন অনুযায়ী যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে তারা কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

সীমান্তে এমন সক্রিয় অবস্থান চামড়া পাচার এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে আনবে বলে আশা করছে সংস্থাটি।

Tags: চামড়া পাচার ও ‘পুশ ইন’ রোধে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম