Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে বালুখেকোদের দৌরাত্ম্যে হুমকির মুখে বসতবাড়ি-ফসলি জমি

Bangla FMbyBangla FM
৮:৫৮ am ১৭, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীতে থামছেনা বালু খেকোদের দৌরাত্ম্য। অবাধে বালু তোলায় হুমকির মুখে বসতবাড়ি, ফসলি জমি, সড়ক ও বাঁধসহ বিভিন্ন স্থাপনা। প্রসাশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি বালু উত্তোলন।

উপজেলার সালিকাদহ, কুলানন্দপুর, বৈদর, ভর্ণাপাড়া, গুয়াগাছি টঙ্গীসহ অন্তত ২০ পয়েন্টে নির্বিচারে চলছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন। এসব এলাকাতে প্রতিদিন ড্রেজার মেশিন দিয়ে প্রকাশ্যে তোলা হচ্ছে বালু।

অভিযোগ, অপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। যার ফল নদী ভাঙন। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি, বাঁধসহ বিভিন্ন স্থাপনা। কেউ বাঁধা দিলে আসে হুমকি ধামকি। ফলে অনেকে কথা বলতে চাইলেও ভয়ে কেউ মুখ খুলতে পারেন না।

এলাকাবাসী বলছেন, বছরের পর বছর ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু। উত্তোলন বিক্রি দুটোর সাথে জড়িত স্থানীয় প্রভাবশালীরা। উত্তোলন বন্ধে বার বার অভিযান চালিয়েও বন্ধ হচ্ছে না উত্তোলন।

অবৈধ ভাবে বালু উত্তোলনকারী সিংড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাফিনুর ইসলাম কাফি মুঠোফোনে জানান, আমি প্রতিদিন দশ বারো গাড়ি করে বালু উত্তোলন করেছিলাম। কয়েক দিন ধরে আর উত্তোলন করছি না। তবে পাশেই বালু উত্তোলন চলছে।

যদিও ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম কালবেলাকে বলেছেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে তাদের অভিযান অব্যহত আছে। করা হচ্ছে জরিমানা।

তিনি আরও জানান, অভিযানের খবর তাঁরা আগেই পেয়ে যান। যার কারণে বেশীরভাগ অভিযান ব্যর্থ হয়ে যায়। তারপরও এই অভিযান চলতে থাকবে বলে তিনি জানান।

মনোয়ার বাবু,
ঘোড়াঘাট, দিনাজপুর

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
  • ঈদুল আজহার ছুটি ঘোষণা
  • হামের বদলে জলাতঙ্কের টিকা কাণ্ড: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ
  • ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার
  • পবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের আন্দোলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম