Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাতের আঁধারে কবর থেকে কঙ্কাল চুরি, আতঙ্কে গ্রামবাসী

Nuri JahanbyNuri Jahan
১২:৫৬ pm ২৫, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
মোস্তাফিজুর রহমান
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থান গুলোতে রাতের আঁধারে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। গত কয়েক দিনে অন্তত ৩০টিরও বেশি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসী এখন রাত জেগে পাহারা দিচ্ছেন।
সোমবার (২৫ আগস্ট) সকালে ঘটনাটি প্রকাশ্যে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের কচুয়া, সরদারপাড়া, আগড়াপাড়া, পূর্ব কচুয়া, পাঠানপাড়া ও তালপট্টি গ্রামের বেশ কয়েকটি পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে।
স্থানীয়রা জানান, বৃষ্টিপাতের সুযোগে রাতের আঁধারে দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যাচ্ছে।
সরদারপাড়া গ্রামের বাসিন্দা ছদরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন,“সম্প্রতি আমার মা মারা গেছেন। আজ সকালে এসে দেখি কবর খোঁড়া, কাফনের কাপড় পড়ে আছে কিন্তু মায়ের কঙ্কাল নেই। আবার মাটি দিয়ে কবর ঢেকে রেখেছি, কিন্তু এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না।
মানিকগঞ্জ গ্রামের রেজওয়ানুল হক জানান, কয়েক মাস আগে দাফন করা তাঁর এক আত্মীয়ের কবর থেকেও কঙ্কাল চুরি হয়েছে। “কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যাওয়ার এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক,” বলেন তিনি।
কচুয়া ইউনিয়নের শামিম মিয়া জানান, তাদের পারিবারিক কবরস্থান থেকেও একসঙ্গে তিনটি কঙ্কাল চুরি হয়েছে।
সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আজহার আলী বলেন,  প্রতিদিন কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। একটি সংঘবদ্ধ চক্র হয়তো এসব বিদেশে পাচার করছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার জানান, “প্রতিদিনই কঙ্কাল চুরির বিষয়ে ফোন পাচ্ছি। স্থানীয়রা রাত জেগে পাহারা দিচ্ছেন। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই সমস্যা সমাধান হবে না।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন,“কঙ্কাল চুরির বিষয়ে বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চবিতে রাজশাহী জেলা শিক্ষার্থীদের নতুন কমিটি ঘোষণা
  • জমি বিরোধে বরিশালে যুবককে শাবল দিয়ে কুপিয়ে জখম
  • সেলিনা আক্তার সেলি শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে সকলের সমর্থন প্রত্যাশী
  • এনসিপিতে যোগ নিয়ে যা বললেন রুমিন ফারহানা
  • টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম