Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাবিপ্রবির তিন শিক্ষার্থীর সাফল্য

Bangla FMbyBangla FM
১১:৫৯ am ১৬, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0

স্টাফ রিপোর্টার, পাবনা:
আন্তর্জাতিক পর্যায়ে অনন্য এক কৃতিত্ব অর্জন করলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) তিন শিক্ষার্থী। মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য IEEE YESIS 12–2025 প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে (ফাইনাল) স্থান পেয়েছে তাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্রজেক্ট ‘ইন্টেলিজেন্স সেফগার্ড’। বিশ্বের এক হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের মধ্য থেকে নির্বাচিত হওয়া এই অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি করেছে।

এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ২৩ ও ২৪ আগস্ট মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে তরুণ উদ্ভাবকদের সামাজিক সমস্যার প্রযুক্তিনির্ভর টেকসই সমাধানে উৎসাহিত করে থাকে।

পাবিপ্রবির ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের তিন শিক্ষার্থী—মাহমুদুল হাসান বাপ্পি, নাইমুর রহমান ও কর্ণেল আহমেদ রাহুল—এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বিচারকদের প্রশংসা অর্জন করেন। তাদের তত্ত্বাবধায়ক ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক লিটন চন্দ্র পাল।

লিটন চন্দ্র পাল জানান, “এই স্মার্ট সিস্টেমটি কণ্ঠ, চেহারা, ভিডিও ফুটেজ ও যানবাহনের নম্বর প্লেট বিশ্লেষণের মাধ্যমে অপরাধ সনাক্ত ও তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা রাখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটি একটি সহায়ক প্রযুক্তি হিসেবে কাজ করবে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে তা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করবে।”

তিন শিক্ষার্থীর এই গৌরবজনক সাফল্যে পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তাঁরা বলেন, “এই অর্জন পাবিপ্রবির সুনাম আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে। আমাদের শিক্ষার্থীরা যে বিশ্বমানের প্রতিযোগিতায়ও নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তির সাক্ষর রাখতে পারে, তা প্রমাণিত হয়েছে। এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে হবে: পানিসম্পদমন্ত্রী
  • তাহিরপুরের শিমুল বাগান রক্ষায় যাদুকাটা নদীর তীরে বিশাল মানববন্ধন
  • ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ
  • সারিয়াকান্দিতে যানজট নিয়ন্ত্রণে থানা পুলিশের উদ্যোগ
  • আকাশ যুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে: নেতানিয়াহু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম