Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদ আসলেও ব্যস্ততা কম, ফুলছড়ির কামারদের নেই আগের মতো জৌলুস

Bangla FMbyBangla FM
১২:৪৬ pm ০৪, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): ঈদ মানেই এক সময় ছিল কামার পল্লির ব্যস্ততা। ধারালো হাঁসুয়া, কাঁচি, ছুরি বা দা তৈরির ধুম পড়ে যেত ঈদুল আজহাকে সামনে রেখে। কিন্তু সময় বদলেছে। আধুনিকতার ছোঁয়ায় সেই চিরচেনা দৃশ্য আজ অনেকটাই ফিকে। ফুলছড়ি উপজেলার কামারপল্লিতে ঈদ এলেও নেই আগের মতো কর্মচাঞ্চল্য।

সরজমিন উল্যা, গজারিয়ার স্থানীয় কামার কমল কর্মকার, বাবলু কর্মকার ও ধনজয় কর্মকার জানান, আগে ঈদের দুই-তিন মাস আগে থেকেই অর্ডারের চাপ থাকত। গ্রামেগঞ্জে মানুষ কোরবানির জন্য দা, ছুরি ও চাপাতি বানাতে কামারের দোকানেই ভিড় করত। কিন্তু এখন বেশিরভাগ মানুষ বাজারজাত চাইনিজ বা কারখানায় তৈরি পণ্য কিনে নেয়, যা দেখতে চকচকে হলেও টেকসই নয় বলে দাবি করেন তারা।

কমল কর্মকার বলেন, “আগে ঈদের সময় একদিনে ২০-৩০টা ছুরি-বঁটি বিক্রি হতো, এখন পুরো ঈদের মৌসুমেও ততটা হয় না।” এখন কয়লার আগের মতো পাওয়া যায় না। 

বাবলু কর্মকার বলেন, “এক সময় কামারগিলার আয় দিয়েই সংসার চলত। এখন দিন আনতে দিন খেতে হয়। নতুন প্রজন্ম এই পেশায় আগ্রহ পাচ্ছে না।”

ধনজয় কর্মকার বলেন, “লোহার দাম বেড়েছে, অথচ পণ্যের দাম বাড়াতে পারি না। ফলে লাভ তো দূরের কথা, কোনোমতে খরচই উঠে আসে।”

প্রযুক্তির উন্নয়ন, বাজারে সহজলভ্য দামের পণ্যের ছড়াছড়ি, আর তরুণ প্রজন্মের আগ্রহের অভাব—এই তিন কারণেই ধীরে ধীরে অস্তিত্ব হারাতে বসেছে কামার শিল্প। অথচ এক সময় গ্রামের প্রতিটি বাড়ির একটি না একটি সরঞ্জাম তৈরি হতো এই কামারদের হাতে।

ঈদ আসছে ঠিকই, কিন্তু ফুলছড়ির কামার পল্লির মুখে নেই হাসি। কোরবানির মৌসুমে যেখানে এক সময় ঘাম ঝরিয়ে রাত-দিন কাজ করতেন কামাররা, এখন সেখানে সময় কাটে অপেক্ষায়—কোনো একজন গ্রাহক এসে হয়তো একটা অর্ডার দেবে।

Tags: ঈদ আসলেও ব্যস্ততা কম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম