Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদে হারানো ঐতিহ্যের খোঁজে গ্রামীণ খেলায় মাতল এলাকাবাসী

Bangla FMbyBangla FM
৯:০১ am ১০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ মারুফ হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি:

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে যশোর জেলার বেনাপোল সীমান্তের দুর্গাপুর গ্রামে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও উৎসবমুখর গ্রামীণ খেলাধুলা ও ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা। স্থানীয় যুব সংগঠন ‘দুর্গাপুর উদয়ন সংঘ’ এর আয়োজনে ঈদের পরদিন দিনব্যাপী এ অনুষ্ঠান ঘিরে ছিল বিপুল উৎসাহ ও উপচে পড়া ভিড়।

স্থানীয় মাঠজুড়ে নানা বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। খেলাধুলা, হাসি-আনন্দ আর উৎসবের আমেজে ভরে উঠে দুর্গাপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মোঃ মফিজুর রহমান। তিনি বলেন, “এই ধরণের আয়োজন গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখে এবং সমাজে সম্প্রীতি সৃষ্টি করে। ভবিষ্যতে এমন আয়োজনে আরও সহযোগিতা থাকবে আমার পক্ষ থেকে।”

খেলার তালিকায় ছিল:

তৈলাক্ত কলাগাছে চড়া
হাঁড়ি ভাঙা
মহিলাদের বালিশ খেলা
ছোট ছেলেদের মোড়গ লড়াই
ছোট মেয়েদের বিস্কুট দৌড়
বড়দের দড়িটানা
চোখ বেঁধে হাঁস ধরা
বিবাহিত অবিবাহিত নাইট ফুটবল

এইসব খেলা যেমন দর্শকদের আনন্দ দেয়, তেমনি শিশু-কিশোরদের মাঝেও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে সংযোগ তৈরি করে।

সবচেয়ে আলোচিত পর্ব ছিল বিবাহিত বনাম অবিবাহিতদের নাইট ফুটবল প্রতিযোগিতা। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় ৩-২ গোলে জয়লাভ করে বিবাহিত দল, ফলে তারা গত বছরের মতো এবারও ট্রফিটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়। পুরো মাঠজুড়ে ছিল করতালি, হর্ষধ্বনি আর ঈদের আনন্দ।

দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুর ছাড়াও আশপাশের গ্রাম থেকে মানুষ ছুটে আসে এ আয়োজনে অংশ নিতে ও উপভোগ করতে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, আগামী বছর আরও নতুন নতুন খেলা ও বড় পরিসরে এই উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিটিবিসহ পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম