Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদের জন্য ১২০ কোচ মেরামত হচ্ছে সৈয়দপুর রেল কারখানায়

Bangla FMbyBangla FM
৭:৩২ am ১৭, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: 

ঈদযাত্রায় যাত্রী সেবা দিতে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে ১২০ কোচ। এসব কোচ মেরামতের পাশাপাশি নিয়মিত কাজের অংশ হিসাবে আরও ৬০টি কোচ মেরামত করা হচ্ছে। এসব কোচ দুটি স্পেশাল ট্রেনসহ প্রতিটি আন্তনগর ট্রেনে অতিরিক্ত কোচ হিসেবে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একারণে রেলওয়ে কারখানার প্রতিটি শপে তীব্র জনবল সংকটেও শ্রমিক-কর্মচারীরা অতিরিক্ত কাজ করছেন। 

সূত্র জানায়, ১৮৭০ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর রেলওয়ে কারখানায় ২ হাজার ৮৫৯টি শ্রমিক-কর্মচারীর পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন ৭০৭ জন। নতুন নিয়োগ না থাকায় কারখানাটিতে লোকবল সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে করে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। তবুও মাত্র ২০ শতাংশ জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রেলওয়ে কারখানাটি।

আসছে ঈদুল ফিতরে অধিক সংখ্যক যাত্রী পরিবহনকে সামনে রেখে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মব্যস্ততা বেড়েছে। কারখানাটির ক্যারেজ শপে (উপ-কারখানা) জরাজীর্ণ কোচগুলো থেকে কেঁটে ফেলা হচ্ছিল মরিচা ধরা ইস্পাত অংশ। সে সাথে কোচে নতুন আসন স্থাপন ও আভ্যন্তরীণ অঙ্গসজ্জার কাজ চলছিলো। ঈদকে সামনে রেখে ক্যারেজ শপের সাথে সাথে পেইন্ট শপ, বগি শপ, হেভি রিপিয়ারিং শপ, মেশিন শপসহ ২৮টি উপ-কারখানা কর্মমুখর এখন। 

ক্যারেজ শপের ইনচার্জ (ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী) মমিনুল ইসলাম জানান, খুব ব্যস্ত আমরা। ১০ জনের কাজ করছেন দুইজন শ্রমিক। এ অবস্থায় আমরা যাত্রী সেবা স্বাভাবিক রাখতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১২০টি কোচ মেরামতে কাজ করছি। এরমধ্যে রয়েছে ৯০টি ব্রডগেজ (বড়) ও ৩০টি মিটারগেজ (ছোট) কোচ। 

এগুলোর মধ্যে ৬৮টি কোচ রেলওয়ে পরিবহন বিভাগের কাছে এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচগুলো  আগামী ২০ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হবে। 

রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা বলেন, আমাদের লোকবল সংকট থাকলেও ঈদে যাত্রীসেবা দেওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাই অতিরিক্ত কাজ করছি। এতে অতিরিক্ত শ্রম হলেও ঈদের যাত্রী পরিবহন করতে পারবো এ নিয়ে সন্তুষ্ট। ঈদে যাতে ঘরমুখী যাত্রীরা বাড়ি ফিরতে পারেন তার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি।

সৈয়দপুর রেলওয়ে কারখানার নব যোগদানকারী বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সূফী নুর মুহাম্মদ সোমবার (১৭ মার্চ) বলেন, জনবল সংকট থাকার পরও ঈদুল ফিতরের যাত্রী সেবা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিবারের মত এবারও ঈদে রাজধানী থেকে পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা যাতে নির্বিঘ্নে স্বজনদের সঙ্গে ঈদ করতে পারে সেজন্য প্রতিটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর পশ্চিমাঞ্চল রেলপথ সম্প্রসারিত হয়েছে। ফলে ট্রেনও বেড়েছে। তাছাড়া ঢাকা-খুলনা, ঢাকা-পার্বতীপুর রুটে ঈদে দুইজোড়া ট্রেন চালুরও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১২০টি কোচ মেরামতের পাশাপাশি আরও ৬০টি কোচ মেরামত করা হচ্ছে। নিয়মিত কাজের অংশ হিসেবে এসব কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

Tags: ট্রেন মেরামত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাজ্য পাঠাচ্ছে যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাসের নিরাপত্তা শক্তিশালী করার জন্য
  • ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা
  • আইএইএ-র মূল বক্তব্য : ইরান পারমাণবিক বোমা বানানোর প্রমাণ নেই
  • দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
  • বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা আমদানি করা রুই মাছ আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম