Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদযাত্রায় গৌরীপুরে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

Bangla FMbyBangla FM
১২:০০ pm ৩০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর:

ময়মনসিংহের গৌরীপুরে বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। পরিবারের সদস্যরা জানান, ঈদ করতে ময়মনসিংহ শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।

রেববার (৩০ মার্চ) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের বৈশাখী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– গৌরীপুরের ভাঙনামারী এলাকার কুলসুম বেগম (৮৫), তার মেয়ে দিলরুবা (৩৯), দিলরুবার দুই মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৬)। আহত হয়েছেন দিলরুবার মেয়ে মাহি (১৬) ও তার আত্মীয় শ্যামলী (১৮)। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বিপরীত দিকে আসা ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। আহত অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে আরও একজনের মৃত্যু হয়। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত দিলরুবার ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আমার বোন স্বামী মানিক মিয়াসহ ময়মনসিংহ শহরে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন। আমার বোনের তিন মেয়ে। তাদের সঙ্গে আমার মা ছিল। ঈদ করার জন্য আজ সকালে বাসা থেকে বের হয়ে গ্রামের বাড়িতে যাওয়ার পথে গৌরীপুরের বৈশাখী মোড় এলাকায় বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে আমার মা, ছোট বোন এবং দুই ভাগ্নি মারা গেছে। বড় ভাগ্নি মাহি এবার এসএসসি পরীক্ষার্থী। সে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরিবারে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটবে এটি মেনে নিতে পারছি না। একই পরিবারের চার জনকে হারিয়ে আমার বোনের স্বামী মানিক পাগলের মতো হয়ে গেছে।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, নিহতদের মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Tags: চারজন নিহতদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার অব্যাহতি
  • ঠাকুরগাঁওয়ে আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা
  • সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন
  • হেপাটাইটিস কেন হয়, এর থেকে বাঁচার উপায় কী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম