Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে পুতিন-চিনপিং ফোনালাপ, যুদ্ধবিরতির আহ্বান

Bangla FMbyBangla FM
২:২৮ pm ১৯, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

ঢাকা, ১৯ জুন ২০২৫:
চলমান ইরান-ইসরায়েল উত্তেজনা নিয়ে ফোনালাপে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। দুই নেতাই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং সংঘাত নিরসনে বড় শক্তিগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।

সিএনএন জানায়, এই ফোনালাপে চিনপিং কোনও দেশের নাম উল্লেখ না করলেও উত্তেজনা বৃদ্ধি না করে তা প্রশমনে বড় শক্তিগুলোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অনেকেই মনে করছেন, এটি যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি একটি পরোক্ষ বার্তা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, চিনপিং বলেছেন, “আন্তর্জাতিক সম্প্রদায়—বিশেষ করে যেসব বড় শক্তির সংঘাতরত পক্ষগুলোর ওপর প্রভাব আছে—তাদের উচিত উত্তেজনা প্রশমনে কাজ করা, উত্তেজনা বাড়ানো নয়।”

ফোনালাপে ইসরায়েলের সাম্প্রতিক ইরানবিরোধী পদক্ষেপের নিন্দা জানান দুই নেতা। চিনপিং সরাসরি ইসরায়েল ও ইরান উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানান এবং বিশেষ করে ইসরায়েলকে আরও সংযম প্রদর্শনের অনুরোধ করেন।

পুতিন ফোনালাপে আবারও জানান, রাশিয়া সংঘাত নিরসনে মধ্যস্থতার জন্য প্রস্তুত। ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, “পুতিন ও চিনপিং একমত যে ইরানের পারমাণবিক কর্মসূচি বা চলমান সংঘাতের কোনও সামরিক সমাধান নেই; একমাত্র কূটনৈতিক ও রাজনৈতিক উপায়েই এর সমাধান সম্ভব।”

রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, “প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার জন্য যে কোনও সম্ভাব্য উদ্যোগ নিতে প্রস্তুত বলে জানান। চীনের প্রেসিডেন্টও এই প্রস্তাবকে সমর্থন করেছেন।”

দুই দেশ একমত হয়েছে যে, ভবিষ্যতে তাদের কূটনৈতিক ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত থাকবে, যেন পরিস্থিতি অবনতির দিকে না যায়।

বিশ্লেষকরা বলছেন, এই ফোনালাপ চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্বের আরও একটি প্রমাণ। পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের একতরফা অবস্থানের বিপরীতে একটি জোটগত বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম