Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলারর ঘটনায় ৮শ জনের বিরুদ্ধে মামলা

Bangla FMbyBangla FM
২:০৪ pm ১০, এপ্রিল ২০২৫
in আইন ও আদালত
A A
0

সিলেট ব্যুরো’- ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। 
বুধবার (৯ এপ্রিল) বাটার এরিয়া ম্যানেজার মোস্তাসিম বিল্লাহ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে আসামি করা হয়েছে ৮শ জনকে। 
এ ঘটনায় দায়েরকৃত দুটি মামলার বিপরীতে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২১ জনকে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্বরতার প্রতিবাদে বর্বরতা করা যাবেনা। দুর্বৃত্তায়নে জড়িত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। 
এর আগে, নগরীর মীরবক্সটুলা এলাকার রয়েলমার্ক হোটেল ভাঙচুর ও নগদ ১ লাখ ৮০ হাজার লুটপাটের ঘটনায় হোটেলের ম্যানেজার (অপারেশন) আব্দুল মতিন সরকার বাদী হয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় তিনি হোটেলের ২০-২৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছেন।
পাশাপাশি রয়েলমার্ক হোটেলের দ্বিতীয় তলায় ছিল কেএফসি। মামলার এজহারে তিনি কেএফসিতে হামলা ও ভাঙচুরের বিষয়টিও উল্লেখ করেন।
উল্লেখ্য, গাজায় ইসরাইলি হামলা ও বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার (৮ এপ্রিল) বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচিতে উত্তাল ছিল সিলেট। বিক্ষোভের সময় কেএফসি, বাটা, ইউনিমার্ট, রয়েলমার্ক, আলপাইন রেস্তোরাঁসহ প্রায় ১০টি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।

Tags: প্রশাসনরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ
  • প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাটে গবাদি পশু বিতরণ
  • গোপালপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদকবিরোধী মানববন্ধন
  • বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’তে জাবি আইন অনুষদের ডিন অধ্যাপক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম