Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজদিখানে সরকারি জায়গা দখল করে শশ্মনের রাস্তা নির্মাণের অভিযোগ

Bangla FMbyBangla FM
৬:১৪ am ১৪, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ

সিরাজদিখান কেয়াইন কালা রায়ের চর সরকারি জায়গা দখল করে শশ্মনের পাকা পিলার ও রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। যে জায়গায়  পাকা পিলার নির্মাণ করা হয়েছে, তা হালট (রাস্তা) দাবি করে নিজেদের স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দিয়েছেন কালা রায়ের চরের গ্রামবাসী। অন্যদিকে রাস্তা অপসারনের দাবি, ওই জমির রেকর্ড নিজেদের নামে রয়েছে। এদিকে স্থাপনা উচ্ছেদের নোটিশ দেওয়ার পরও নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ মোসাঃ সুমা আক্তারের।

উপজেলার কেয়াইন ইউনিয়নের কালা রায়েরর চর গ্রামের   সুভাষ মন্ডল, টুংটু মন্ডল,পরিতোষ রায়,শান্তিসহ ৪/৫ জনের বিরুদ্ধে ওই শশ্মনের রাস্তা নির্মাণের অভিযোগ করেছেন কালা রায়ের চর গ্রামের মৃত আক্তারের স্ত্রী সুমা আক্তার,লাল মিয়ার ছেলে শেখ কামালসহ ভুক্তভোগীরা।

জানা যায়, উপজেলার শিকারপুর মৌজার ২৫৮৬ নম্বর খতিয়ানের ৩৬৪২ বিএস দাগে .০৮২৫ শতাংশ বাড়ি শ্রেণিভুক্ত জমির ওপর শশ্মন নির্মাণ করছেন সুভাষ গং। এলাকার শতাধিক পরিবারের লোকজন হালটটি দিয়ে চলাচল করেন। কিন্তু শশ্মনের রাস্তা নির্মাণ করায় চলাচল বিঘ্নসহ কৃষিপণ্য পরিবহন করতে পারছেন না বলে জানান তাঁরা।

স্থানীয় শেখ কামাল বলেন, রাস্তা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিদর্শন করেছেন, পরিমাপ করেছেন সহকারী কমিশনার-ভূমি অফিসের লোজন। তারপরও অবৈধ দখলকারীরা  আমগাছ,ঝিগা গাছ কেটে শশ্মনের রাস্তা নির্মাণ করেই যাচ্ছেন।

রাস্তার পাশের জমির মালিক সুমা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী নেই।  আমার দুই মেয়ে এক ছেলে। আমার ১২ শতাংশ বাড়ি রয়েছে। আমার ব্যক্তি মালিকানা জায়গায় আমাকে  কোনো নোটিশ না দিয়ে এমনকি না জানিয়ে আমার বাড়ি দিয়ে রাস্তা ও সরকারি রাস্তায় পাকা পিলার দিয়ে জমির মধ্যে ঢুকিয়ে পাকা শশ্মনের রাস্তা নির্মান করছে জোর করে। দখলকারীর প্রভাবশালী হওয়ায় সহকারী কমিশনার-ভূমিকে ম্যানেজ করে শশ্মনের রাস্তা পিলার দিয়ে  করেছেন। আমি সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে অভিযুক্ত সুভাষ মন্ডল বলেন, শশ্মানের রাস্তা নির্মানে বাধা দেওয়ায় রাস্তা নির্মান কাজ বন্ধ রাখা হয়েছে। প্রশাসন যেভাবে বলবে সেভাবেই কাজ করা হবে। রাস্তা নির্মাান করতে না দিলে আমরা রাস্তা নির্মান করবে না বলে জানান তাঁরা।

এ ব্যাপারে সিরাজদিখান সহকারী কমিশনার-(ভূমি) তৌহিদুল ইসলাম বারি বলেন, সরকারি জমি যতটুকু দখল হয়েছে, তা দখলমুক্ত করা হবে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান
  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম