Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Bangla FMbyBangla FM
২:৫২ am ১১, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

চট্টগ্রাম অফিসঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মুসলিম মুরাদপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে। তিনি বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার পাশে অবস্থান করছিলেন মুসলিম। এসময় ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। 

এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, পূর্বশত্রুতার জের ধরে মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন।

 লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ২৬ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে নিজের খামারে যাওয়ার পথে উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

এই ঘটনার দুই সপ্তাহ না পেরোতেই আরও একটি খুনের ঘটনা ঘটল। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Tags: অপরাধযুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী টাঙ্গাইল-৮ আসনে প্রার্থীরা হলফনামা পেশ করেছেন
  • বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল, নতুন কর্মসূচি ঘোষণা
  • আজ উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান, তিন জেলায় চলছে উৎসব
  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম