Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হবিগঞ্জে এনসিপির সভায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের উপস্থিতি নিয়ে তোলপাড়

Bangla FMbyBangla FM
১০:০৭ am ২৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠন সংক্রান্ত মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতার অংশগ্রহণ জেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (২৪ মে) হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও যুবলীগের প্রথম সারির নেতারা, এমনকি বক্তৃতাও দেন তারা।

উক্ত নেতারা হলেন—লাখাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রফিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল হাই কামাল এবং যুবলীগ নেতা ও হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ নূর হোসেন।

সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির সিলেট বিভাগ উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সংগঠক নাহিদ উদ্দিন তারেক। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ও বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামালসহ অনেকে।

“কমিটি গঠনের উদ্দেশ্যে সভা” শিরোনামের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় আওয়ামী লীগ নেতা আব্দুল হাই কামাল বক্তব্য রাখছেন এবং অন্যান্য নেতারা মঞ্চে বসে আছেন। এ নিয়ে জেলাজুড়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে এনসিপি হবিগঞ্জ জেলা নেতা পলাশ মাহমুদ বলেন,
“৪ আগস্ট ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের যে নেতৃত্ব হামলা চালিয়েছে, সেই পক্ষের লোকজনকে অর্থের বিনিময়ে এনসিপির মঞ্চে তোলা হয়েছে। আমরা এই অপকৌশল মেনে নেইনি, সে কারণে সভা বর্জন করে পৃথক সভার আয়োজন করেছি।”

অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সংগঠক নাহিদ উদ্দিন তারেক বলেন,
“জুলাই-আগস্টের চেতনায় যারা বিশ্বাসী, এবং এনসিপির নীতি-আদর্শকে ধারণ করেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করছি। কারা গ্রহণযোগ্য—তা যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে ঘিরে এনসিপির আদর্শ থেকে বিচ্যুতি ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগ কিংবা যুবলীগের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম