Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার মেধাবী ছাত্রী

Bangla FMbyBangla FM
12:18 pm 25, April 2025
in সারাদেশ
A A
0

মনির হোসেন বেনাপোল :

যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বিনাবেতনে ভর্তির সুযোগ পেলেন অস্বচ্ছল পরিবারের চার মেধাবী ছাত্রী।

২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজের গভর্নিং বডির ২৩তম সভায় ১৬টি আবেদনপত্র যাচাই বাছাই শেষে ভর্তিযোগ্য ছাত্রীর নামের তালিকা প্রকাশ করা হয়।

এরা হলেন চট্টগ্রামে বাশখালী উপজেলার মোছা: সাকিয়া সুলতানা সাকি, চাপাইনবাবগঞ্জ সদরের মোছা: নাফিসা আতিয়া, খুলনার ডুমুরিয়া উপজেলার তন্বী রানী সানা ও খুলনা সোনাডাঙ্গার শামছুন নাহার তামিমা।

মেডিকেল ভর্তি যুদ্ধে অংশ নিয়ে কৃতকার্য হয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান নাই এই মেধাবীরা। বিকল্প বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আর্থিক সামর্থও নেই তাদের পরিবারের। তাই মেডিকেল কলেজটির ১৪তম ব্যাচে মেধাবী ও অসচ্ছল কোটায় টিউশন ফি এবং ভর্তি ফি ছাড়া ভর্তির সুযোগ পেয়ে আবেগাপ্লুত ছাত্রীরা মহান সৃষ্টিকর্তা এবং কলেজ কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। 

সন্তানদের ভর্তির সুযোগ হওয়ায় খুশিতে চোখে পানি চলে আসে অভিভাবকদের। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারা বলেন, আজীবন লালিত স্বপ্ন চিকিৎসক হবার সুযোগ পেয়েছে প্রিয় সন্তানরা। তারা বলেন, আমরা আসলে ভাষা হারিয়ে ফেলেছি। কর্তৃপক্ষ যে সুযোগ দিলেন, যেভাবে বোর্ডে যাচাই বাছাই হলো তাতে আমরা পরিপূর্ণ সন্তোষ প্রকাশ করছি। খুবই স্বচ্ছতার সাথে কর্তৃপক্ষ আমাদের সন্তানদের বাছাই কার্যক্রম সম্পন্ন করেছেন। এজন্য তাদের ধন্যবাদ।

গভর্নিং বডির সভায় সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বিএমএন্ডডিসি ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনিত ৭ জন ছাত্রী এবং তাদের অভিভাবকদের সাক্ষাতকার গ্রহণ করা হয়। যাচাই বাছাই শেষে ৪ জনকে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়। এরপর তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।

মেডিকেল কলেজের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান ও গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর।

উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ডা. মোঃ গওসুল আজিম চৌধুরী, ডা. রফিকুল হক বাবলু, রাহেলা রহমত উল্লাহ, অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, অধ্যাপক ডা. আবু হাসানাত মোঃ আহসান হাবীব, ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর, ডা. সুস্মিতা নার্গিস, মোঃ রবিউল আওয়াল ও সদস্য সচিব আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সন্জয় সাহা।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
  • মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে খালেদ সভাপতি,মশাহিদ সম্পাদক
  • মৌলভীবাজার সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম