Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বামী-স্ত্রীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ, খাস জমি দখল নিয়ে উত্তেজনা ইবি থানায়

Bangla FMbyBangla FM
৩:০৯ pm ১৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


ইবি থানা প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন চরশান্তিডাঙ্গা এলাকায় খাস জমি দখলকে কেন্দ্র করে স্বামী ও স্ত্রীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।

ভুক্তভোগী এ্যামিলি আক্তার জানান, রোববার (১৫ জুন) বিকেলে খাস জমির একটি অংশ দখল নেওয়ার চেষ্টা করেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। বাধা দিতে গেলে তাকে গালাগাল, মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়। পরে তার স্বামী আলমগীর হোসেন তাকে রক্ষা করতে গেলে তাকে মাথায় আঘাত করে গুরুতর জখম করে হামলাকারীরা।

সোমবার (১৭ জুন) রাতে ইবি থানায় তিনি পাঁচজনকে অভিযুক্ত করে লিখিত এজাহার দায়ের করেন। অভিযুক্তরা হলেন—চরশান্তিডাঙ্গা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাকিবুল ইসলাম, মতলেব বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর আলম ও এসকেনন্দার শেখ, শাহীন হোসেনের স্ত্রী নাজমা খাতুন এবং জাহাঙ্গীর আলমের স্ত্রী পপি খাতুন।

লিখিত এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে জড়িয়ে আছেন ভুক্তভোগী ও অভিযুক্তরা। এলাকাবাসীর মতে, একটি টিউবওয়েল থেকে পানি সরবরাহ নিয়ে বিবাদ চলছিলো। এক পর্যায়ে ওই পানি প্রবাহ বন্ধ করে দেয় অভিযুক্তরা। প্রতিবাদ করলেই শুরু হয় হামলা।

এ্যামিলি আক্তার জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা তাদেরকে মামলা না করার জন্য হুমকি দিচ্ছেন এবং নানা রকম চাপ সৃষ্টি করছেন। তিনি নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদী হাসান জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চট্টগ্রামের ১৬টি আসনের ১৪টি আসনেই বিএনপি এবং ২ আসনে জামায়াতের জয়
  • জামালপুরের ৫টি আসনে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের হিসাব
  • বরিশাল-২ আসনে ধানের শীষের জয়
  • পিরোজপুরে ২ আসনে বিএনপি, ১টিতে জামায়াতের সাঈদী বিজয়ী
  • সিরাজগঞ্জে ৬ আসনের ৫টিতেই বিএনপি, ১টিতে জামায়াত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম