Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গাবালীর চরমোন্তাজ ঘাটে ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

Bangla FMbyBangla FM
৮:৪৫ am ২৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

চরমোন্তাজ (রাঙ্গাবালী), পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আল আমিন (২৫)-এর মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঘাট সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রোববার (২৩ জুন) সকাল ৬টার দিকে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন আল আমিন। তিনি চরবিশ্বাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার ট্রলারে কাজ করতেন আল আমিন। রবিবার ভোরে চরমোন্তাজ ঘাটে নোঙর করা অবস্থায় হঠাৎ করে তিনি পানিতে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাঁকে খোঁজাখুঁজি শুরু করা হলেও পানির স্রোত ও গভীরতার কারণে উদ্ধার সম্ভব হয়নি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বরিশাল থেকে এসে উদ্ধার অভিযানে যোগ দেয়। দীর্ঘ ২৮ ঘণ্টার চেষ্টার পর শেষ পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিখোঁজের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল আল আমিনের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

আল আমিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা
  • যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ইসলাম
  • সুস্থ থাকার ম্যাজিক মন্ত্র: বীজ ভিত্তিক ডায়েট চার্ট ও তার উপকারিতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মন্ত্রীসভার বৈঠক আজ
  • রফিক-কর্ণেল পরিষদ সিরাজগঞ্জে বিপুল জয়ী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম