Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারকে নিয়ে ফেসবুকে কটূক্তি: রাজস্থলীতে যুবক গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৬ pm ২৪, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:

রাঙামাটির জেলা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদের পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য খারাপ কটুক্তি করার অভিযোগে রাসেল মাহমুদ নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ পক্ষে জানান। শনিবার রাতে বাঙ্গালহালিয়ার শফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকের আহাম্মদ। তিনি গণমাধ্যম কে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাসেল মাহমুদকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা যায় ।

পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের তথ্যমতে, শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ–এর মেয়েকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ কটুক্তি মন্তব্য করেন রাসেল মাহমুদ নামে যুবক। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং তাকে আটকের নির্দেশ দেওয়া হয়।

পরে শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে রাসেল মাহমুদ তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, সমালোচনা করতে গিয়ে তিনি “অতিরঞ্জিত” ভাষা ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকবেন।

ক্ষমা প্রার্থনার ওই পোস্টে রাসেল নিজেকে বিএনপি পরিবারের সদস্য এবং ছাত্রদলের কর্মী বলে দাবি করেন।তবে সে বর্তমানে রাজস্থলী উপজেলা হেফাজতের সহ দপ্তর সম্পাদক পদে নিয়োজিত আছেন। ভিডিও বক্তব্যেও তিনি জানান, অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।অনেক বিএনপির নেতার সাথে আলাপ কালে তিনি বিএনপির সাথে জরিত নই।

এ বিষয়ে আরো বিস্তারিত জানা যায়,তিনি রাসেল মাহমুদ ২০১৮-১৯ সালে বাঙ্গালহালিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এছাড়া তার বাবা পুলিশের অবসর প্রাপ্ত কনস্টেবল ছিলেন।বর্তমানে সে হেফাজত ইসলামের উপজেলা সহ দপ্তর সম্পাদক পদে আছেন।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার
  • ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার
  • লালমনিরহাটে নিজ ঘরে এক নারীর রহস্যজনক মৃত্যু
  • নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা
  • টাঙ্গাইল দেলদুয়ারে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম