Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রুমায় ভিজিডি চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, চেয়ারম্যান বললেন ‘ইচ্ছায় দিয়েছে’

Bangla FMbyBangla FM
৮:৫৯ am ২৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

অংবাচিং মারমা, রুমা (বান্দরবান):
বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গা ইউনিয়নে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কর্মসূচির আওতায় চাল বিতরণের সময় ইউপি চেয়ারম্যান ও হিসাব সহকারীর বিরুদ্ধে সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হতদরিদ্রদের মাঝে অতিরিক্ত ৬ মাসের বকেয়া হিসেবে প্রতিজনকে ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়। সরকারিভাবে চাল বিনামূল্যে বিতরণযোগ্য হলেও প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে ১০০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, গালেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো তার হিসাব সহকারী মো. শিবুর মাধ্যমে এই অর্থ সংগ্রহ করেন।

তবে অভিযোগ অস্বীকার না করে ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, “খাদ্য গোডাউন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত চাল পরিবহনের জন্য সরকারি বরাদ্দ যথাসময়ে পাওয়া যায় না। এজন্য কিছু খরচ হয়। সুবিধাভোগীরা নিজেরাই খরচ বহনে সম্মত হওয়ায় তাদের কাছ থেকে ১০০ টাকা করে নিতে বলা হয়েছে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না দিলেও স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম