Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমাজন জঙ্গলে বিশ্বকাপ উন্মাদনা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৯ pm ০৯, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের শহর মানাউসে ফিফা বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উৎসবমুখর পরিবেশ। শহরের ডাউনটাউন এলাকার রুয়া ৩ সড়ক স্থানীয় বাসিন্দারা নানা রঙে সাজিয়ে তুলেছেন।

এপি নিউজের প্রতিবেদনে বলা হয়, রাস্তাজুড়ে টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দেশের পতাকা টাঙানো হয়েছে। কাগজ ও সুতো দিয়ে তৈরি এসব পতাকা মাথার ওপর ছাউনির মতো ঝুলিয়ে দেওয়া হয়েছে, যা পুরো এলাকায় এক রঙিন পরিবেশ তৈরি করেছে।

খোলা আকাশের নিচে চলছে ব্রাজিলিয়ান সংগীত ও উৎসবের আয়োজন, যেখানে স্থানীয়রা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন। অনেকেই আশা করছেন, টুর্নামেন্ট শুরুর পর এখানেই একসঙ্গে বসে খেলা উপভোগ করবেন তারা।

ভিজ্যুয়াল আর্টিস্ট আলদ্রি কাস্ত্রো জানান, বৃষ্টির কারণে কাজ কিছুটা দেরি হলেও এখন আবহাওয়া অনুকূলে থাকায় সাজসজ্জার কাজ শেষ করা সম্ভব হয়েছে।

স্থানীয় শিশুরাও এই আয়োজনের অংশ হয়েছে—কেউ পতাকা ঝুলাতে সাহায্য করছে, আবার কেউ রাস্তায় ফুটবল খেলে আনন্দ ভাগ করে নিচ্ছে।

সংগঠক পেদ্রো দা সিলভা ফিলহো বলেন, স্থানীয়দের আশা, ব্রাজিলের প্রথম ম্যাচসহ পুরো টুর্নামেন্ট তারা এই উৎসবমুখর পরিবেশেই একসঙ্গে উপভোগ করবেন।

Tags: আমাজনজঙ্গলবিশেষ নিউজবিশ্বকাপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খাল নেই, তবুও সেতু নির্মাণ
  • নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কলম ও টিফিন বিতরণ
  • তুচ্ছ বিরোধের জেরে ছুরিকাঘাতে কি‌শো‌রের মৃত্যু
  • বিশ্বকাপে গোলবন্যা: ৭ থেকে ১০ গোল হজম করা ম্যাচের চিত্র
  • অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম