Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তথ্য জানার অধিকার নিশ্চিত করলে জনগণের চিন্তা ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত হয়: শারমিন জাহান

Bangla FMbyBangla FM
১১:১০ am ২০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা, রাঙ্গামাটি:

“জনগণ হলো সকল ক্ষমতার উৎস। তাই জনগণ সকল তথ্য পাওয়ার অধিকার রাখে। তথ্য হলো একটি শক্তি। তথ্য জানার অধিকার নিশ্চিত হলে জনগণের চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়।” — এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে অনুষ্ঠিত অংশীজন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং সহযোগিতা করে কাপ্তাই উপজেলা প্রশাসন।

সভায় মূলত জনসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন ২০০৯ এবং শুদ্ধাচার কৌশল বিষয়ক আলোচনা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তথ্য অধিকার আইন বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।

সভায় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, হেডম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার নিশ্চিত করা হলে প্রশাসনের ওপর জনগণের আস্থা বাড়বে এবং সুশাসনের ভিত্তি আরও শক্তিশালী হবে। জনবান্ধব প্রশাসন গঠনে এমন সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মন্ত্রীসভার বৈঠক আজ
  • রফিক-কর্ণেল পরিষদ সিরাজগঞ্জে বিপুল জয়ী
  • সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
  • ২২তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় কক্সবাজার জেলা দলের সাফল্য
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম