Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বুটেক্সে ‘সাসটেইনেবল ওয়্যারেবল ই-টেক্সটাইলস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:২১ pm ২১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

ইকবাল হাসান মাহমুদ সাজিদ, বুটেক্স প্রতিনিধি:
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘সাসটেইনেবল ওয়্যারেবল ই-টেক্সটাইলস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুটেক্স সায়েন্স ক্লাবের আয়োজনে বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এই আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও কমনওয়েলথ স্কলার ড. মারজিয়া দুলাল। তিনি তার গবেষণা অভিজ্ঞতা ও উচ্চশিক্ষার পথচলা শেয়ার করেন এবং টেক্সটাইল সাসটেনেবলিটি, ওয়্যারেবল ইলেকট্রনিকস, রিসাইক্লিং, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট ও পরিবেশবান্ধব ম্যাটেরিয়াল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বুটেক্স সায়েন্স ক্লাবের সভাপতি মো: নাহিদ হাসান তালুকদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে গবেষণায় আগ্রহ সৃষ্টি এবং তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করাই ক্লাবের প্রধান লক্ষ্য। সাধারণ সম্পাদক হোসাইন আল আশরাফ বলেন, নতুন শিক্ষার্থীদের রিসার্চের সঠিক পথ দেখানোই সেমিনারের মূল উদ্দেশ্য।

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, এ ধরণের আয়োজন ভবিষ্যতে তাদের গবেষণায় প্রেরণা যোগাবে এবং বুটেক্সে আরও বেশি সেমিনার অনুষ্ঠিত হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়
  • সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • মানুষের কাছে আমার ভালোবাসার ঋণ অনেক বেড়ে গেছে: রুমিন ফারহানা
  • দীর্ঘ ৩ দশক পর কুলাউড়ায় বিএনপির জয়
  • নির্বাচনের মাঠ থেকে একজন গণমাধ্যমকর্মীর কথা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম