Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবচরে ভুয়া সাংবাদিকদের চাঁদাবাজি ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
২:৫৩ pm ১৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও তা না পেয়ে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু তথাকথিত সংবাদমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাঁড়াকান্দি গ্রামে শতাধিক স্থানীয় মানুষের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী মো. রানা শিকদার, মো. রনি শিকদার, ইউপি সদস্য বাবলু চোকদার, শিবচর উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক কাজল রেখা, আনন্দ বাজার কমিটির সভাপতি মো. জামাল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ভুক্তভোগীদের অভিযোগ, গত ১৪ জুন দত্তপাড়া সূর্যনগর বাসস্ট্যান্ডের একটি টিকিট কাউন্টারে এসে কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রানা ও রনি শিকদারকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ধারণ করে বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়।

তারা জানান, অপপ্রচারকারীরা হলেন: মো. জাকির হোসেন (এস এ টিভির দাবিদার), আলীম শিকদার হৃদয় (মাদারীপুর বাণী), রবিউল হাসান (শিবচর বুলেটিন), রবিন চৌধুরী (আরটিভি বাংলা, মাতৃভূমি টিভি), জুয়েল মাহমুদ (রাজধানী টিভি), সজীব (শিবচর২৪ডটকম) ও তাদের সহযোগীরা।

রানা শিকদার বলেন, “আমরা ভদ্র পরিবারের সন্তান। আমাদের সম্মানহানি করার জন্য মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হয়েছে। সাংবাদিক আলীম শিকদার ফোনে হুমকি দিয়ে বলেন, কনভিন্স না করলে প্রশাসনের মাধ্যমে কাউন্টার বন্ধ করে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম