Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

Bangla FMbyBangla FM
১১:১৮ am ২১, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

শাহজাহান আলী মনন,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার সংগলসী ইউনিয়নের বালাপাড়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, হেরোইন, ট্যাপেনটাডলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সেনা কর্মকর্তা মেজর মো. জোবায়ের বিন জহির এর নেতৃত্বে নীলফামারী সেনা ক্যাম্পের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে দম্পতির বসতবাড়ির ছাদ থেকে ১৩৬ পিস ইয়াবা, ১৩ পুড়িয়া হেরোইন, ২টি ট্যাপেনটাডল ট্যাবলেট, মাদক বিক্রির ২০ হাজার নগদ টাকা, ১টি স্মার্টফোন, ২টি বাটন ফোন এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক দম্পতি পরিচয়

আটককৃতরা হলেন—
🔹 মো. শাহ আলম, পিতা মৃত ওয়াহেদুল ইসলাম
🔹 স্ত্রী মোছা. ফারজানা

দুজনই দীর্ঘদিন ধরে নিজ বাড়ি থেকেই যৌথভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন।

আইনগত পদক্ষেপ ও প্রতিক্রিয়া

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিদের নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমআর সাঈদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত শাহ আলমের বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে বলে জানান তিনি।

এলাকাবাসীর প্রতিক্রিয়া

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ওই বাড়িটি ঘিরে মাদকের সন্দেহ ছিল। সেনাবাহিনীর এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং অভিযানকে স্বাগত জানিয়েছেন।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম