Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী দম্পতির ওপর হামলার ঘটনায় মামলা

Bangla FMbyBangla FM
১২:২৮ pm ২২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি–বিজড়িত কাছারি বাড়িতে ঘুরতে গিয়ে মারধর ও শ্লীলতাহানির শিকার হয়েছেন এক দর্শনার্থী দম্পতি। এ ঘটনায় কাস্টোডিয়ানসহ ১০ কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে শাহজাদপুর পৌর শহরের রূপপুর নতুনপাড়ার বাসিন্দা ছাবরিনা আক্তার সুইটি বাদী হয়ে শাহজাদপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের পেশকার আনোয়ার হোসেন জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা হলেন: কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান, গ্রন্থাগার পরিচালক শরীফুজ্জামান সরকার, বিদ্যুৎ ও বাগান পরিচালক সিরাজুল ইসলাম, মালি শফিকুল ইসলাম, কাউন্টার ও বাগান পরিচালক মজিবুর রহমান, নিরাপত্তা প্রহরী আব্দুল মমিন, নুহ শেখ, বাবলু সরকার, আনিসুর রহমান ও রেজাউল।

মামলার এজাহার অনুযায়ী, গত ৮ জুন বাদী ছাবরিনা আক্তার তার স্বামী শাহনেওয়াজ ও এক ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলে কাছারি বাড়িতে বেড়াতে যান। টিকিটের টাকা দেওয়া হলেও টোকেন না দেওয়ায় পরে বের হওয়ার সময় সমস্যা হয়। তখন কাউন্টার থেকে গালিগালাজ শুরু হয় এবং এক পর্যায়ে গেট বন্ধ করে তাদের ওপর হামলা চালানো হয়। শাহনেওয়াজকে লোহার রড ও পাইপ দিয়ে মারধর, ছাবরিনার শ্লীলতাহানি ও সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়। শাহনেওয়াজকে একটি কক্ষে আটকে রেখে তার মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়।

এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা না পাওয়ায় বাদী আদালতের আশ্রয় নিয়েছেন।

উল্লেখ্য, ঘটনার প্রতিবাদে গত ১০ জুন শাহজাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে কিছু বিক্ষুব্ধ লোক কাছারি বাড়িতে হামলা চালিয়ে অডিটোরিয়াম হল ভাঙচুর করে এবং কয়েকজন কর্মীকে মারধর করে। তবে রবীন্দ্র যাদুঘর অক্ষত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ঘটনায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে ১১ জুন শাহজাদপুর থানায় একটি পাল্টা মামলা দায়ের করেন। ইতোমধ্যে কিছু ব্যক্তিকে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্তে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছে।

সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

Tags: অপরাধমামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম