Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরার প্রতিটি ইউনিয়নে ‘আদর্শ গ্রাম’ গড়ার নীতিগত সিদ্ধান্ত

Bangla FMbyBangla FM
৮:২৬ am ১৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার ৭৮টি ইউনিয়নে একটি করে ‘আদর্শ গ্রাম’ গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সভায় বক্তারা মাদক ও অনলাইন গেম আসক্তির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার কথা বলেন। বিশ্বব্যাপী আবারও করোনার সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। বিশেষ করে মাস্ক পরিধান, পরিবারের বৃদ্ধদের প্রতি যত্ন, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ এবং সরকারি হাসপাতাল ও ক্লিনিক ব্যবস্থাপনাকে আধুনিকায়নের উপর জোর দেওয়া হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়—

  • অবৈধ ক্লিনিক ও হাসপাতাল বন্ধে কার্যকর পদক্ষেপ
  • জেলায় অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ সংকট কাটাতে দ্রুত উদ্যোগ
  • নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা
  • সরকারি ওষুধের যথাযথ বিতরণ এবং চুরি রোধ
  • তীব্র গরমে লোডশেডিং কমাতে ব্যবস্থা
  • পৌর শহরে যানজট নিরসনে তিনটি ট্রাফিক আইল্যান্ড নির্মাণ
  • প্রাণ সায়ের খালের ওপর তিনটি সেতু পুনর্নির্মাণ
  • জিরো পয়েন্টে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড স্থানান্তরের প্রস্তাব
  • লাইসেন্সবিহীন ইজিবাইক শহরে প্রবেশ নিষিদ্ধ
  • সাতক্ষীরা-শ্যামনগর সড়ক পুনর্নির্মাণ ত্বরান্বিত করা
  • বর্ষা মৌসুমে বেড়িবাঁধ এলাকায় মৎস্যঘের বন্ধ ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ

সভায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, সেনা ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার আহমেদ, বিজিবি উপ-অধিনায়ক ক্যাপ্টেন শাদমানসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন :
সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, অধ্যাপক আবুল হাসেম, অধ্যাপক বাসুদেব বসু, জেলা জামায়াত আমির অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা বিএনপি আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, এনএসআই ও ডিজিএফআই প্রতিনিধিরা, সমাজসেবা, পরিবেশ, কৃষি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক মো. আব্দুল বারী, জেলা খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মৃণাল কান্তি রায়, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সোয়াইব হোসেন প্রমুখ।

এছাড়া সাত উপজেলার নির্বাহী অফিসার ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মিডিয়া প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

Tags: আদর্শ গ্রাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম