Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সম্মাননা স্মারক প্রদান

Bangla FMbyBangla FM
২:৪১ pm ২৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, উন্নয়ন মেলা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান।

শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এ উৎসবমুখর আয়োজনে অংশ নেয় প্রায় ১৭০ জন শিক্ষার্থী। নাচ, গান, কবিতা আবৃত্তিসহ মোট ১৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ১৪০টি পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী। সভাপতিত্ব করেন রিক-এর জোনাল ম্যানেজার মো. এমদাদুল হক এবং সঞ্চালনায় ছিলেন রিক-এর এরিয়া ম্যানেজার মো. সাইফুল ইসলাম।

বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়, যাদের মধ্যে ছিলেন—জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, ইউএনও মামুনুর রশীদ, আরএমও মো. নিজাম উদ্দিন, রিক-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, শিক্ষক এবং সাংবাদিক হাসান মামুন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “কিশোর-কিশোরীদের উন্নয়নে শুধু শিক্ষাই নয়, সহশিক্ষা ও জীবন দক্ষতা বিষয়ক কার্যক্রম জরুরি। বাল্যবিবাহ, ইভটিজিং, লিঙ্গবৈষম্য প্রতিরোধে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘কৈশোরকাল জীবনের ভিত্তি গঠনের সময়। এ সময় স্বাস্থ্য, সচেতনতা ও নৈতিকতার উন্নয়নে সরকারি-বেসরকারি সকলকে একসাথে কাজ করতে হবে।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম