Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাণ্ডারিয়ায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পাল্টা স্বর্ণ চুরির দাবি

Bangla FMbyBangla FM
১১:১৪ am ২৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো: মনিরুজ্জামান, ভাণ্ডারিয়া, পিরোজপুর:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী লামিয়া আক্তার (২০), নদমূলা ইউনিয়নের চরখালী ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও রাকিব হাওলাদারের স্ত্রী, অভিযোগ করেছেন গত ১৮ জুন রাতে তার শ্বশুর মিজান হাওলাদার (৫০) তাকে শারীরিক নির্যাতন ও ধর্ষণচেষ্টার চেষ্টা করেন। ওই সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। আতঙ্কে তিনি প্রতিবেশীর বাড়িতে পালিয়ে যান এবং পরদিন তার মা তাকে নিজ বাড়িতে নিয়ে যান।

লামিয়া আরও জানান, মিজান হাওলাদার পূর্বেও পিরোজপুরের পাড়েরহাট ইউনিয়নে এক বিবাহিত নারীর সঙ্গে একই ধরনের অন্যায় করেছিলেন, যার ফলে ওই নারী সংসার হারিয়েছিলেন।

অভিযুক্ত মিজান হাওলাদার অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, লামিয়া তার শাশুড়ির ট্রাঙ্ক থেকে স্বর্ণের দুই আংটি ও নগদ পাঁচ হাজার টাকা চুরি করেছেন। তিনি বলেন, চুরির অভিযোগ থেকে রক্ষা পেতে লামিয়া ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেছেন।

ঘটনার পর লামিয়া ব্র্যাকের ভাণ্ডারিয়া শাখায় মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রে লিখিত অভিযোগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্র্যাক কর্মকর্তা উজ্জ্বলা মণ্ডল।

স্থানীয়রা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র টাঙ্গাইল–২ আসন
  • সিরাজগঞ্জে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা দাবিতে মানববন্ধন
  • বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
  • নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান যৌথবাহিনীর
  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম