Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাণীশংকৈলের বিএনপি নেতা আইনুল হক মাস্টার আর নেই

Bangla FMbyBangla FM
৪:১১ am ২৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং প্রবীণ রাজনৈতিক নেতা আইনুল হক মাস্টার (৮২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুরের চেকআপ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই কন্যা সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার রাত ১০টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাণীশংকৈল ও ঠাকুরগাঁও জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, আলেম, সাংবাদিকসহ প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন।

বিএনপির দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিশেষ করে দুঃসময়ে দলকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে উপজেলা ও জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে।

জানাজা শেষে মরহুমের দাফন পৌর শহরের পাঁচপীর কবরস্থানে সম্পন্ন হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকায় বিশ্বকাপ নায়ক ওজিল
  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম