Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুস গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

Saimum SajidbySaimum Sajid
৬:৫৫ pm ১০, জানুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার দুই পুলিশ সদস্যকে ঘুস গ্রহণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। শুক্রবার রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি শনিবার নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

পুলিশ ও একাধিক সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর–সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে গাঁজাভর্তি একটি পিকআপ আটক করেন ওই সড়কে টহলরত এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। তবে অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের ঘুস গ্রহণের বিনিময়ে তারা গাঁজার বিশাল চালানসহ পিকআপটি ছেড়ে দেন।

ঘটনাটি জানাজানি হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টির তদন্তের নির্দেশ দেন এবং নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে দ্রুত তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেন।

এ বিষয়ে নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝালকাঠির চর-ভাটারাকান্দা আবাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা
  • রাজশাহী–১ আসনে ধানের শীষ প্রতীক গ্রহণ করেছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন
  • যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা
  • দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ইয়াকুব খান শিশির ইন্তেকাল করেছেন
  • ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রবীণ বিদায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম