Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মহিপুরে ডিবির জালে দুই মাদক কারবারি: ৫৬ পিস ইয়াবা উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৪ pm ২৪, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল সফল অভিযান চালিয়ে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদক কারবারিদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো: সোহেল হাওলাদার (৩২) এবং মো: কলিম হাওলাদার (৩৬)। তারা দুজনেই ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) দিবাগত রাতে পটুয়াখালীর মহিপুর থানা এলাকায় মাদক বেচাকেনার গোপন খবর পায় জেলা গোয়েন্দা পুলিশ। এরই পরিপ্রক্ষিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম মহিপুরের সুনির্দিষ্ট একটি স্থানে অবস্থান নেয়। মাদক হাতবদলের সময় ডিবি পুলিশ চারপাশ থেকে ঘিরে ফেলে এই দুই কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৬ পিস আমদান নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মহিপুর ও এর আশপাশের এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মানুষের নামে কোরবানির পশুর নামকরণ: কী বলে ইসলাম?
  • পাকিস্তানের কোয়েটায় ট্রেন বিস্ফোরণ: প্রাণহানির শঙ্কা তীব্র
  • যুদ্ধ বন্ধ ও হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস
  • ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর
  • ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম