Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএসএফের বাধা,টাকার টান-বাঁধের কাজে অচলাবস্থা

Bangla FMbyBangla FM
3:41 pm 23, April 2025
in অন্যান্য
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের কুলাউড়ায় চার বছর আগে শুরু হওয়া মনু নদী প্রতিরক্ষা বাঁধ প্রকল্প আজও পূর্ণতা পায়নি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধা, জমি অধিগ্রহণে জট এবং নিয়মিত অর্থ ছাড় না পাওয়ার কারণে প্রকল্পটির মাত্র ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে বন্যা আতঙ্কে রয়েছেন শরীফপুর,পৃথিমপাশা,টিলাগাঁও ও হাজীপুর ইউনিয়নের হাজারো মানুষ।

২০২১ সালে প্রকল্পটি হাতে নেয়া হলেও এখনো কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম, নিশ্চিন্তপুর, তেলিবিল ও বাগজুর অংশে এবং পৃথিমপাশার একটি গুরুত্বপূর্ণ স্থানে বাঁধের কাজ শুরুই হয়নি। বাংলাদেশ অংশে থেমে থাকলেও ভারতের সীমান্তঘেঁষা এলাকায় বিএসএফের উপস্থিতিতেই প্রতিরক্ষা বাঁধের কাজ পুরোদমে চলছে।

স্থানীয়দের অভিযোগ,সীমান্তে বসবাস করা বাংলাদেশিদের জীবন এখন অনিশ্চয়তায় ঘেরা। বন্যার ভয়ে প্রতি বছর ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। অথচ চার বছর আগে অনুমোদিত ৯৯৬ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নে কাজের গতি নেই বললেই চলে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে,কুলাউড়ায় মোট ২৮টি প্যাকেজে ৩০৭ কোটি টাকার কাজের মধ্যে এখন পর্যন্ত অগ্রগতি হয়েছে মাত্র অর্ধেক। শরীফপুরে প্রায় ১৪০০ মিটার বাঁধের কাজ বিএসএফের বাধায় আটকে আছে। পৃথিমপাশায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিকড়িয়া বাঁধ এখনো মেরামত হয়নি। অথচ ভারতের মাগুরউলি ও দেবীপুর এলাকায় জোরেশোরে মাটি ফেলে বাঁধ তৈরি চলছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও নদী রক্ষা আন্দোলনের নেতা আব্দুল লতিফ বলছেন,মনু নদীর ভাঙন এবং বন্যা কুলাউড়ার মানুষদের প্রতি বছর দুঃস্বপ্নের মধ্যে ফেলে। সীমান্তবর্তী এলাকায় কাজ না হলে, ভারতের অংশের কাজ শেষে বিএসএফ আরও কঠোর অবস্থান নেবে বলেও আশঙ্কা করছেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলিদ জানান,কাজ শেষ করতে প্রশাসনিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনে চিঠিপত্র দেওয়া হয়েছে। তবে অনুমতি না আসা পর্যন্ত সীমান্তের অংশে কাজ শুরু সম্ভব নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, জেলা প্রশাসন পরিস্থিতি গুরুত্বের সঙ্গে দেখছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রকল্প দ্রুত শেষ করতে তদারকি জোরদার করা হয়েছে।

মনু নদীর প্রতিরক্ষা বাঁধ কেবল একটি অবকাঠামো নয়,এটি কুলাউড়ার লক্ষাধিক মানুষের জীবন, ঘরবাড়ি ও ফসল রক্ষার আশার প্রতীক। যথাসময়ে কাজ না হলে শুধু বন্যা নয়,আন্তর্জাতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপেও বাংলাদেশ পড়তে পারে। এখন সময়,প্রতিটি সংশ্লিষ্ট পক্ষের সমন্বিত ও দ্রুত পদক্ষেপ নেওয়ার।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদারীপুরের শিবচরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চরম দুরবস্থা
  • কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ক্রীড়া সপ্তাহের সমাপ্তি
  • ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত
  • দল বেদলসহ আমরা সবাই ইসলামের সৈন্য : আকরাম আলী
  • প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা যশোরে সেই স্কুলছাত্রী নাদিরাকে হত্যা ধর্ষণের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম