Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৪ বছরের নূরে আলম থ্যালাসেমিয়ায় আক্রান্ত, জীবন বাঁচাতে প্রয়োজন আড়াই লাখ টাকা

Bangla FMbyBangla FM
১১:৩৫ am ২০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার লকাই কাজী কান্দি গ্রামের ১৪ বছর বয়সী নূরে আলম থ্যালাসেমিয়া নামক জটিল রক্তরোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করে চলছে। স্কুলের মাঠে ছুটে বেড়ানোর বয়সে সে এখন হাসপাতালের শয্যায় রক্তের অপেক্ষায় দিন গুনছে।

নূরের পরিবার জানায়, প্রতি মাসে তার চিকিৎসার জন্য প্রয়োজন পড়ে অন্তত দুই ব্যাগ রক্ত, সঙ্গে ওষুধ ও অন্যান্য খরচসহ যা দাঁড়ায় প্রায় ৫-৬ হাজার টাকায়। অথচ তার বাবা মো. গাজী মৃধার আয় মাসে মাত্র ১৫ হাজার টাকা, যার মধ্যে দোকান ভাড়া বাবদই চলে যায় চার হাজার।

নূরের বাবা এক সময় ঢাকার কামরাঙ্গীরচরে ক্ষুদ্র ব্যবসা করলেও এখন গ্রামে ফিরে একটি ছোট চায়ের দোকান চালাচ্ছেন। সেই দোকান থেকেই পরিবারের খরচ, ছেলের চিকিৎসা—সবই চালাতে হয় তাকে।

চিকিৎসকদের মতে, নূরের প্লীহা (স্প্লিন) অপসারণের অস্ত্রোপচারের মাধ্যমে তার রক্তের চাহিদা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তবে এই অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা, যা সংগ্রহ করা গাজী মৃধার পক্ষে একেবারেই অসম্ভব।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রোমান বাদশা জানান, “থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ, এতে ত্রুটিপূর্ণ রক্তকণিকা তৈরি হয় এবং তা দ্রুত ভেঙে যায়। ফলস্বরূপ রোগীকে ঘন ঘন রক্ত দিতে হয়। স্প্লিন বড় হয়ে গেলে রক্তের চাহিদা আরও বেড়ে যায়। স্প্লিন অপসারণ করলে রোগীর অবস্থার উন্নতি ঘটতে পারে।”

নূরের বাবা বলেন, “১৩ বছর ধরে ছেলের চিকিৎসা চালিয়ে আসছি। এখন আর পারছি না। এক বছর ধরে তার পড়ালেখাও বন্ধ। আমি সবার কাছে সাহায্য চাই।”

এ বিষয়ে জাজিরা ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার বলেন, “নূরের পরিবার খুবই অসহায়। সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষদের এগিয়ে আসা জরুরি।”

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় জানান, “উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এছাড়াও তার পড়াশোনার ব্যবস্থাপনায় বেসরকারি সংস্থাগুলোকেও যুক্ত করার চেষ্টা চলছে।”

নূরের মা-বাবা এখন সমাজের সহানুভূতিশীল মানুষের দিকে চেয়ে আছেন। হয়তো আপনার সামান্য সহায়তাই ফিরিয়ে দিতে পারে একটি শিশুর হাসি ও স্বপ্নের পৃথিবী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরগুনা-১ প্রথমবারের মতো সংসদে যাচ্ছে হাতপাখা
  • তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ নুরুল হক নূর
  • নীলফামারী-১ আসনে দাঁড়িপাল্লার আব্দুস সাত্তার বিজয়ী
  • বগুড়া -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বিজয়ী
  • ভোটের লড়াই শেষ, এবার সরকার গঠনের পালা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম