Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাণীশংকৈলে বিষমুক্ত ফলের উৎসব, বিদেশি তীন ফল কেন্দ্রবিন্দু

Bangla FMbyBangla FM
৪:১৪ pm ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিনদিনব্যাপী ‘জাতীয় ফল মেলা-২০২৫’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রঙিন, সুস্বাদু ও বিষমুক্ত ফলের সমাহারে মেলা ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

দুপুরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, জামায়াতের সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, স্থানীয় কৃষক ও সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনের পর অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং কৃষকদের উৎপাদিত দেশি ও বিদেশি ফল সম্পর্কে ধারণা নেন। মেলায় আম, লিচু, তরমুজ, ড্রাগন ফল, পেঁপে—এসব চিরচেনা ফলের পাশাপাশি বিশেষ নজর কেড়েছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ও কোরআন বর্ণিত ফল ‘তীন (ডুমুর)’।

তীন ফলের স্টল ঘিরে ছিল দর্শনার্থীদের বাড়তি আগ্রহ। কুরআনের ৯৫ নম্বর সূরা ‘আত্-তীন’-এ এই ফলের উল্লেখ রয়েছে। সৌদি আরবসহ বিভিন্ন দেশে এটি পুষ্টিগুণ ও ওষধিগুণের জন্য বহুল ব্যবহৃত হয়।

মেলায় বিষমুক্ত চাষাবাদ, নিরাপদ খাদ্য, ফল সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের নানা পরামর্শও দেওয়া হয়।

ইউএনও শাফিউল মাজলুবিন রহমান বলেন,

“এই ধরনের মেলা কৃষকদের উৎসাহিত করে। আমরা চাই, সবাই বিষমুক্ত ফল চাষে আগ্রহী হোক। উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।”

কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন,

“আমাদের কৃষকরা আগ্রহ নিয়ে দেশি-বিদেশি নানা জাতের ফল চাষ করছেন। আমরা বিষমুক্ত উৎপাদনের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি।”

স্থানীয় কৃষকদের মতে, এমন আয়োজন নিয়মিত হলে কৃষি আরও লাভজনক ও টেকসই হবে। পাশাপাশি ভোক্তাদের মধ্যেও নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতা বাড়বে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম