Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি লিটারেচার সোসাইটির ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

Bangla FMbyBangla FM
৭:৪৩ am ০২, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মোঃ রাহাদ আলী সরকার – মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি:
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি লিটারেচার সোসাইটি (বিএমইউএলএস) ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রথমবারের মতো যাত্রা শুরু করা এই সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সিফাতউল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ নুসাইর আহমেদ। রবিবার (১ জুন) সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহীর অন্যান্য সদস্যরা হলেন:

  • সাংগঠনিক সম্পাদক: আল মুমিনুল মিয়া
  • দপ্তর সম্পাদক: মোঃ রাহাদ আলী সরকার
  • থিয়েটার বিষয়ক সম্পাদক: শেখ শাহরুখ হাসনাইন তুরাগ
  • পাঠাগার বিষয়ক সম্পাদক: সিদরাতুল মুনতাহার রাফি
  • শিল্প ও নকশা বিষয়ক সম্পাদক: পার্থ সারথী রায়
  • তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আহমাদ ফারীর ফারাবী
  • সদস্য বিষয়ক সম্পাদক: সিরাত আল হাবিব
  • সাংস্কৃতিক সম্পাদক: মো. আশরাফুল ইসলাম তাশদীদ
  • সাহিত্য ও গবেষণা সম্পাদক: নূর ফাতিমা হক নিসাত

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী ফারজানা আতিকা, মারজুকা মামনুন মারিয়া, ফারজানা কিবরিয়া নিমা, আশরাফুল ইসলাম আরিফ, ইয়ারসির আরাফাত অন্তর, আফনান হোসেন রোহান, তকী জাওয়াদ, মো. শাহরিয়ার হাসান রিসাদ, ফাতিন শাহরিয়ার এবং গৌরব রায় অন্তর।

নবনিযুক্ত সভাপতি মোঃ সিফাতউল্লাহ বলেন,
“এই সময়টাকে আমরা কিভাবে উদযাপন করবো? এই প্রশ্নের উত্তরগুলো জটিল। সেই জটিল প্রশ্নের মধ্যে নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। আমাদের বিশ্ববিদ্যালয় তুলনামূলক নতুন হওয়ায় একটি বিশেষ জায়গার অভাব ছিল। সেই অভাব পূরণের লক্ষ্যে লিটারেচার সোসাইটির যাত্রা শুরু করা হয়েছে। লিটারেচার শব্দের মধ্যে শিল্প-সাহিত্য, সঙ্গীত-সিনেমা, ধর্ম-রাজনীতি, বিজ্ঞান ও দর্শনসহ নানা বিষয়ে আলাপ-আলোচনা থাকবে, যেখানে সবাই অংশগ্রহণ করবে। আমি আশা করি সোসাইটির কার্যক্রম জোরালো হবে।”

সাধারণ সম্পাদক মোঃ নুসাইর আহমেদ বলেন,
“বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর থেকেই এমন একটি প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার ইচ্ছা ছিল, যেখানে শিল্প, সাহিত্য, ধর্ম ও রাজনীতি নিয়ে মুক্ত আলোচনা করা যাবে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের দেশের প্রতি দায়িত্বশীলতা এবং বিদ্যমান সমস্যা নিয়ে নতুন ভাবনার সুযোগ দিয়েছে। এরপর কয়েকজন তরুণ মিলে মেরিটাইম ইউনিভার্সিটি লিটারেচার সোসাইটি প্রতিষ্ঠা করি। আমরা শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার ঘটাতে চাই। নিয়মিত বই, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা, সেমিনার, ওয়েবিনার ও ষান্মাসিক ম্যাগাজিন প্রকাশের পরিকল্পনা রয়েছে।”

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম