Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাগলাপীরেই নির্মাণ হচ্ছে আধুনিক সরকারি পাবলিক লাইব্রেরি

Bangla FMbyBangla FM
৪:২২ pm ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

ক্রাইম রিপোর্টার:
অবশেষে রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকায় নির্মিত হতে যাচ্ছে আধুনিক সরকারি পাবলিক লাইব্রেরি। প্রাথমিক যাচাই-বাছাই শেষে পাগলাপীর স্কুল ও কলেজের কাছে সরকারি জমিতে লাইব্রেরি ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভার্চুয়াল কনফারেন্সে দেশের ৪৪টি উপজেলায় আধুনিক পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের উদ্বোধন করেন। একই সঙ্গে রংপুর সদর উপজেলা পরিষদের হলরুমে ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

মিটিং শেষে ইউএনও সাইফুল ইসলাম বলেন, “সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে আমরা নির্ধারণ করেছি যে, পাগলাপীর স্কুল ও কলেজের নিকটবর্তী সরকারি জমিতে লাইব্রেরি ভবন নির্মাণ করা হবে। এটি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে।”

রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মহিউদ্দিন মখদুমী সরকারী পাবলিক লাইব্রেরি নির্মাণের প্রাথমিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “পাগলাপীর পবিত্র সাহেবের স্মৃতিধন্য অঞ্চল, যা রংপুর সিটি কর্পোরেশনের আশপাশে অবস্থিত। আধুনিক জীবনযাত্রার জন্য এটি একটি উপশহর রূপে গড়ে উঠেছে এবং এটি রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে বিবেচিত।”

সাংবাদিক মহিউদ্দিন মখদুমী আরও বলেন, “সময়ের সাথে সাথে পাগলাপীর শিক্ষার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরকারি পাবলিক লাইব্রেরির স্থাপনা এখানে নির্মিত হলে শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্যাপক ভূমিকা রাখবে এবং এলাকার সাংস্কৃতিক উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম