Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকা-বেনাপোল আন্তঃনগর ট্রেনের নাভারণ স্টপেজের দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
১:৪৮ pm ২১, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বানিজ্যিক কেন্দ্র নাভারণ রেল স্টেশনে ঢাকা-বেনাপোল আন্তঃনগর ট্রেনের যাত্রী ওঠানামার সুযোগ (স্টপেজ) চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মানুষ।

শনিবার (২১ জুন) দুপুর ২টায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের নেতৃত্বে নাভারণ রেল স্টেশনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, নাভারণ স্টেশনটি ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলার সংযোগস্থল এবং অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। আন্তঃনগর ট্রেন এখানে থামলে কয়েক লাখ মানুষ উপকৃত হবেন। ব্যবসায়ীরা সহজে রাজধানীতে যাতায়াত করতে পারবেন।

মানববন্ধন চলাকালে বেনাপোলগামী আন্তঃনগর ট্রেনটিকে স্টেশনে কিছু সময়ের জন্য থামিয়ে যাত্রীরা রেলওয়ের ডিজি মহোদয়ের কাছে তাদের দাবি উপস্থাপন করেন। ডিজির পিএস উপস্থিত হয়ে বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হবে। তবে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়, পর্যায়ক্রমে সব গুরুত্বপূর্ণ স্টপেজে ট্রেন থামানোর উদ্যোগ নেওয়া হবে।”

পরে স্মারকলিপি প্রদান ও আশ্বাস পেয়ে মানববন্ধনকারীরা ট্রেন ছেড়ে দিলে তা বেনাপোলের উদ্দেশে যাত্রা করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম