Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদারীপুরে সাংবাদিক ফেরদৌসের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Bangla FMbyBangla FM
১১:৩৫ am ২৬, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0

মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলায় সাংবাদিক এস এম ফেরদৌস হোসাইনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

বক্তারা অভিযোগ করেন, গত ২০ মে রাজৈর উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও দৈনিক ডেসটিনির রাজৈর প্রতিনিধি এস এম ফেরদৌসের উপর সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়। অথচ ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তারা বলেন, হামলার সময়কার সিসিটিভি ফুটেজ থাকার পরও রাজৈর থানা পুলিশ এখনও দৃঢ় পদক্ষেপ নেয়নি।

বক্তারা আরও বলেন, “আমরা জেলা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাই—এই হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনুন, না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।”

সমাবেশে বক্তৃতা করেন

সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাব্বির হোসেন আজিজ, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তি, ফায়জুল শরীফ, কাইয়ুম শেখ, রকিবুজ্জামান, কাজল খান, হেমায়েত খান ও মো. মাহফুজ আহমেদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের উপর এমন সন্ত্রাসী হামলা মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা বরদাশত করা হবে না।

Tags: মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম