Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা: দেবর রাকিব টাঙ্গাইলে গ্রেফতার

Bangla FMbyBangla FM
৪:০৭ am ২২, জুন ২০২৫
in জাতীয়
A A
0

মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক দেবর রাকিব (২৮)-কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাঁঠাল নিয়ে বিরোধ, পরিণতি মর্মান্তিক

পুলিশ জানায়, একটি কাঁঠাল গাছের মালিকানা নিয়ে পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত।
নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫), তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রাকিব তার স্বামীর ছোট ভাই।

ঘটনার বিবরণ:

ঘিওরের নালী ইউনিয়নের বেরিবাঁধ এলাকার বাসিন্দা সালাম মিয়া বলেন, “আমাদের বাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব তার ভাগের গাছটি কেটে নেয়। কিন্তু শুক্রবার সকালে আমার স্ত্রী সোভা অন্য গাছ থেকে কাঁঠাল কাটছিলেন, তখন রাকিব এসে সেই গাছেও নিজের অংশ দাবি করে। শুরু হয় বাগ্‌বিতণ্ডা।”

এক পর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে ধারালো ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই সোভা বেগমের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরপরই রাকিব পালিয়ে যান।

ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের

নিহতের দুই ছেলে রয়েছে—বড় ছেলে শামীম (১৭) ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন এবং ছোট ছেলে সাকিব (১১) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেন পুলিশ সুপার

মানিকগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাকিব আত্মগোপনে ছিল। পিবিআই-এর একটি চৌকস দল অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু বসুর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।”

আইনি প্রক্রিয়া চলছে

রাকিবের বিরুদ্ধে ঘিওর থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পিবিআই।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাটিরাঙ্গায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে যৌথ বাহিনীর মহড়া
  • ঝুঁকিতে ৪০ শতাংশ ভোটকেন্দ্র
  • শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার
  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম