Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগে অবরোধকেই সেরা উপায়: ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৮ am ০৯, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ তেহরানকে আলোচনার টেবিলে আনতে কার্যকর ভূমিকা রাখছে। তার মতে, সামরিক পদক্ষেপের তুলনায় অর্থনৈতিক চাপই বেশি ফলপ্রসূ হচ্ছে।

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শক্তিশালী ও কার্যকর চুক্তির সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের তুলনায় কাছাকাছি।

তিনি আরও দাবি করেন, চাইলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালাতে সক্ষম, তবে এতে ব্যাপক প্রাণহানি ঘটার পাশাপাশি হরমুজ প্রণালি দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সামরিক পদক্ষেপ নয় বরং অর্থনৈতিক অবরোধই ইরানের ওপর বেশি চাপ সৃষ্টি করছে। তার দাবি, এ চাপের কারণে ইরানের অর্থনীতি ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শেষ পর্যন্ত দেশটি সমঝোতায় আসতে বাধ্য হবে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো। বিশ্লেষকদের মতে, তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটন এখনো কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের পথকেই অগ্রাধিকার দিচ্ছে।

Tags: ইরানট্রাম্পবিশেষ নিউজযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার আইনজীবী বারে হামলা,আহত ২
  • বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সন্ধ্যা ৬টার মধ্যে ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টি, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক, ১২টি প্রকল্প অনুমোদনের আলোচনায়
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্পের আমলে সর্বোচ্চ সংঘাত, পিআরআইও’র গবেষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম