Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৪ pm ০৯, জুন ২০২৬
in বিনোদন
A A
0

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন পোর্টালে তার মৃত্যুর এই ভুয়া খবর ছড়াতে থাকলে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ তৈরি হয়। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে অভিনেত্রী নিজেই সুস্থ থাকার প্রমাণ দিয়েছেন।

আজ দুপুর ১টা ৮ মিনিটে নির্মাতা সকাল আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তানিয়া বৃষ্টি। এর মাধ্যমে তিনি পরোক্ষভাবে নিজের বেঁচে থাকার ও সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন।

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজবের বিষয়ে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বলেন, “মৃত্যুর খবরটি সত্যি না, তিনি ঠিক আছেন।”

জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে এই অভিনেত্রীর ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে কয়েক দফায় তার সফল অস্ত্রোপচার (সার্জারি) সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় অবস্থান করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেসবুকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের শারীরিক অবস্থার সুখবর দিয়েছিলেন তানিয়া বৃষ্টি। তিনি লিখেছিলেন:

“আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরব ইনশা আল্লাহ।”

অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শুটিংয়ের বাইরে আছেন এই অভিনেত্রী। তবে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই তিনি বেশ কিছু নাটকের কাজ শেষ করেছিলেন। ফলে এবারের ঈদে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নতুন নাটক বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে, যা দর্শক মহলে বেশ প্রশংসিতও হচ্ছে।

সামাজিক মাধ্যমে ছড়ানো এই ভিত্তিহীন গুজবে কান না দিয়ে ভক্তদের প্রিয় অভিনেত্রীর দ্রুত পূর্ণ সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন তার সহকর্মীরা।

Tags: অভিনেত্রী তানিয়া বৃষ্টিবিনোদনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ
  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ প্রস্তাবনা দিল জামায়াত
  • গোপালপুরের হারানো সৌন্দর্য: ঝড়ে ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ
  • জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ
  • সখিপুরে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম