Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় বীর মুক্তিযোদ্ধার দখল থেকে সরকারি পুকুর উদ্ধার

Bangla FMbyBangla FM
৩:২০ pm ১৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে বেসরকারি দখলে থাকা ৫১ শতক আয়তনের একটি সরকারি পুকুর অবশেষে উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) জহুরুল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উদ্ধার হওয়া পুকুরটি চান্দগাঁও মৌজার এসএ দাগ নং ১৪৪২ ও ১৪৪৪ এবং আরএস দাগ নং ৬৩৭ এর আওতায় সরকারি খতিয়ানভুক্ত সম্পত্তি। স্থানীয়রা জানান, পীরেরবাজার সংলগ্ন পুকুরটি একসময় হাটে আসা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল। তবে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, পলাতক ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্সের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী পুকুরটি দীর্ঘদিন ধরে দখলে রেখে পরবর্তীতে একাধিক ব্যক্তির কাছে ভাড়া দেন।

পুকুরের পাশে ‘সরকারি মালিকানাধীন’ সাইনবোর্ড টানানো হলেও পাড়ের কিছু অংশ এখনো দখলে রয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জহুরুল হোসেন বলেন, “পুকুরটিতে জেলা প্রশাসনের পক্ষে মালিকানা নিশ্চিত করে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এটি রেজিস্ট্রিভুক্ত করার পর নিয়ম অনুযায়ী ইজারা দেওয়া হবে। তখন আর কেউ অবৈধভাবে দখল রাখতে পারবে না।”

এ বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী বলেন, “আমি অনেক আগে লিজ নিয়েছিলাম, তবে সেটার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন এটি কার দখলে আছে, তা আমি জানি না।”

এদিকে, রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে এতদিন পুকুরটি দখলে থাকলেও এবার সরাসরি ভূমি অফিসের হস্তক্ষেপে জনস্বার্থে সরকারি সম্পত্তি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র টাঙ্গাইল–২ আসন
  • সিরাজগঞ্জে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা দাবিতে মানববন্ধন
  • বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
  • নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান যৌথবাহিনীর
  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম