Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেত্রকোণার মদনে শিশু সৌরভ হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Bangla FMbyBangla FM
১১:৪২ am ২০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

নূরুল হক রুনু, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার মদন উপজেলায় ছয় বছর বয়সী শিশু সৌরভ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর উপজেলার দেওসহিলা গ্রামের মুতিয়াখালী বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় আধাঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানান। তারা বলেন, পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো শিশু হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করতে পারেনি, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার সফি, ইউনিয়ন বিএনপির সভাপতি রহিছ মিয়া, নিহত শিশু সৌরভের বাবা ছৈবুল্লাহ, চাচা শফিকুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী বাচ্চু, ও জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

ঘটনার পটভূমি

গত ১৬ জুন বিকেলে শিশু সৌরভ স্থানীয় এক গৃহশিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে আর ফিরে আসেনি। বহু খোঁজাখুঁজির পর পরদিন সকালে এক গোয়ালঘর থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দেওসহিলা গ্রামের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম লালন ও তার ভাই নুপুর মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে এখনও তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় স্থানীয়দের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

শিশু সৌরভ (৬) মদন উপজেলার দেওসহিলা গ্রামের বাসিন্দা ও ছৈবুল্লাহর পুত্র।

Tags: মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম