Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আইএসইউতে স্প্রিং – ২০২৫ সেমিস্টারের নবীন বরণ 

Bangla FMbyBangla FM
২:০৪ pm ২৬, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার :

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হলো স্প্রিং – ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ। আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম. মোশাররফ হুসাইন ও গেস্ট অব অনার হিসেবে মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ উপস্থিত ছিলেন ।

প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, নিজের জীবন গড়ার এখনই উপযুক্ত সময় । উন্নত ক্যারিয়ার গঠনে অবশ্যই শিক্ষা জীবনে যেমন পড়াশোনা করতে হবে, তেমনি ভাল মানুষ হয়েও গড়ে উঠতে হবে। আন্তর্জাতিক মানের পাঠ্যক্রমে আইএসইউ পরিচালিত হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী সবাইকে নিয়মানুবর্তিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ বিশ্বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নিকট ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথমসারির একটি বিশ্ববিদ্যালয় হবে।

ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে আইএসইউ এর যথাযথ উদ্দ্যোগের কথা তুলে ধরে উপাচার্য জানান,আধুনিক ক্লাসরুম,ল্যাব,মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আইএসইউ বদ্ধপরিকর। শিক্ষার্থীদের যোগ্যতানুযায়ি পার্টটাইম ও গ্র্যাজুয়েশনের পর চাকরির সুবিধা দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়।

হাসনাত মোশাররফ বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠিত হতে হলে যেমন বিনয়ী হতে হবে, তেমনি নেতৃত্ব গুণ ও জ্ঞান অর্জন করতে হবে। নিজের সাথে প্রতিনিয়ত প্রতিযোগিতা করে ক্যারিয়ার ও সফলতার পথে এগিয়ে থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ফাহিম মোশাররফ, আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইএসইউ রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক।নাফিসা তাবাসসুম ও মাইশা আফিয়া জেরিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কমকর্তা ও শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম