Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে শ্যামলী পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত

Bangla FMbyBangla FM
৭:২৭ am ১৮, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকাল ৭টায় উপজেলার কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রীজ এলাকায় সৈয়দপুর-রংপুর মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বাসটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

নিহতরা হলেন—মোটরসাইকেল চালক মোহাম্মদ মাসুদ (২৮), কামারপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দলুয়া গ্রামের মো. বুদারু মামুদের ছেলে এবং আরোহী নুর ইসলাম (৫৫), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তারা দুজনই স্থানীয় একটি ইটভাটার শ্রমিক ছিলেন। মাসুদ নৈশপ্রহরী এবং নুর ইসলাম ছিলেন ফায়ারম্যান। ডিউটি শেষে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কামারপুকুরের আইয়ুব ফিলিং স্টেশন ও রাজা ফিলিং স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের বাসটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হন দুই আরোহী। বাসটি প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে হিচড়ে নিয়ে যায় তাদের।

দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এলাকাবাসী সড়কে অবরোধ সৃষ্টি করলে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে পুলিশ বাসটি জব্দ করে এবং দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। নিহতদের মরদেহ সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পলাতক চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি চলছে। নিহতদের পরিবার থেকে অভিযোগ পেলে মামলা দায়ের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: দুর্ঘটনানিহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজগঞ্জে ৬ আসনের ৫টিতেই বিএনপি, ১টিতে জামায়াত
  • নওগাঁ-২ আসনে জামায়াতের চমক: হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী এনামুল হক
  • নির্বাচনে বিজয় লাভ করেই নিজের ভ্যারিফাই ফেসবুকে জনগণের উদ্দেশ্যে পোস্ট দিলেন, আবুল কালাম আজাদ
  • সিলেট বিভাগের ১৯টি আসনের ১৮টিতে জয় পেয়েছে বিএনপি ১টিতে খেলাফত মজলিস
  • শরীয়তপুর-১ তিন আসনেই ধানের শীষের জয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম