Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, এলাকায় উত্তেজনা

Bangla FM OnlinebyBangla FM Online
২:২১ pm ০৯, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রাজশাহীর পবা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) ভোরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় অল্পসংখ্যক নেতা-কর্মী নিয়ে এ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভোর আনুমানিক ৬টার দিকে প্রায় ২০ জন অংশগ্রহণকারী মিছিলে যোগ দেন। কিছুক্ষণের মধ্যেই তারা মিছিল শেষ করে এলাকা ত্যাগ করেন।

মিছিলে ব্যবহৃত ব্যানারে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এবং “অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে”—এ ধরনের স্লোগান লেখা ছিল। অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতেও দেখা যায়।

স্থানীয় সূত্রের দাবি, ভিডিও ফুটেজে অংশগ্রহণকারীদের বেশিরভাগের মুখ মাস্কে ঢাকা থাকলেও দুইজনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে পবার কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলাম রয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যানারে এ ধরনের কর্মসূচি হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: উত্তেজনাব্যানাররাজশাহী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
  • খাল নেই, তবুও সেতু নির্মাণ
  • নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কলম ও টিফিন বিতরণ
  • তুচ্ছ বিরোধের জেরে ছুরিকাঘাতে কি‌শো‌রের মৃত্যু
  • বিশ্বকাপে গোলবন্যা: ৭ থেকে ১০ গোল হজম করা ম্যাচের চিত্র

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম