প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
বিশ্বাসের সংকট মেটাতে ইরান-সৌদির জন্য ইরাকের নতুন উদ্যোগ
আন্তর্জাতিক ডেস্ক ||
ইরান এবং সৌদি আরব মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক শক্তির মধ্যে বিদ্যমান ‘বিশ্বাসের সংকট’ দূর করতে দুটি দেশের মধ্যে ইরাক একটি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে। ইরাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাকিয়া টিভির এক সাক্ষাৎকারে সোমবার (২৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি জানান, ইতোমধ্যেই বাগদাদের পক্ষ থেকে তেহরান এবং রিয়াদ—উভয় দেশের সরকারের কাছে এই আনুষ্ঠানিক প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছে।
ইরাকিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আল-আরাজি বলেন, দুই দেশের সম্পর্কের মূল সমস্যাটি হলো একে অপরের প্রতি গভীর বিশ্বাসের সংকট। এই সমঝোতা প্রস্তাবের মাধ্যমে এই অঞ্চলের দীর্ঘদিনের দ্বিধা ও টানাপোড়েন নিরসন সম্ভব বলে মনে করছে বাগদাদ।
সূত্র: ডন
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম