প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
পদ্মা সেতু জাজিরা পয়েন্টে বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত
মোত্তাকিন মুন, রিপোর্টার ||
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী–সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা–কর্মী–সমর্থকদের সংঘর্ষ হয়েছে। আজ রোববার ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন।এই দুজন হলেন ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। স্থানীয় নেতা–কর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ইব্রাহিম সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। আর আওয়ামী লীগের কর্মী নিজামউদ্দিন মাদারীপুরের শিবচর উপজেলার মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।ইব্রাহিম সিপাহীর সুরতহাল করেছেন শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম । তিনি বলেন, নিহতের শরীরে একটি ছিদ্র দেখতে পেয়েছেন তিনি। তবে সেটা গুলি কিনা, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। শরীয়তপুর সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।নিজামউদ্দিন মৃধা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান মাদারীপুরের শিবচর থানার ওসি কামাল হোসেন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন বলে ওসি জানতে পেরেছেন।ঘটনার সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান। সংঘর্ষ চলাকালে নিহত হন ইব্রাহিম। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, অবরোধের সময় সংঘর্ষের ঘটনায় গুলি ছোড়া হলে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাস্থল শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায়। ওখানে দুই পক্ষের মধ্যে সংঘাতে গুলিবিদ্ধ শিবচরের এক বাসিন্দাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম