প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের নবগঠিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত
ডেস্ক নিউজ ||
মানবাধিকার প্রতিষ্ঠা, মানবতার সেবা এবং অসহায় মানুষের অধিকার রক্ষার দৃঢ় প্রত্যয়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের ক্লাব কলেজিয়েট চিটাগং লিমিটেডের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি লায়ন চন্দন দাশ এমজেএফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভাশিস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন কোহিনূর কামাল এমজেএফ এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি জাফর ইকবাল। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন সমুন্নত রাখা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা প্রদান এবং অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।শপথ ও অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রাম অঞ্চলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম